বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৩.৫৯ এএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরী মেয়েকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলা করলে আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত পেশায় একজন দিনমজুর। তাকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারের বরাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী বলেন, ভুক্তভোগী ১৬ বছর বয়সী কিশোরী। বেশ কিছুদিন যাবৎ কিশোরী মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করছিল তার বাবা। সর্বশেষ গত ৩ আগস্ট রাতেও মেয়েকে ধর্ষণের চেষ্টা করে সে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় বাদীর স্বামী অর্থ্যাৎ ভুক্তভোগী কিশোরীর পিতাকে গ্রেফতার করা হয়। তাকে আদলতে পাঠানো হয়েছে।
মামলার বাদী কিশোরীর মা জানান, প্রায় সময় তার মেয়েকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব দিতো তার স্বামী। এই বিষয়টি মেয়ের কাছ থেকে জানতে পেরে স্বামীকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন তিনি। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তার স্বামী। গত ৩ আগস্ট রাত আড়াইটার দিকে তার স্বামী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহাগ চৌধুরী বলেন, ভুক্তভোগী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তের প্রয়োজনে তার ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort