সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

বিচারকের আসনে শবনম ফারিয়া

  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১০.০২ এএম
  • ১২১ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে আগের মতো অভিনয়ে দেখা যায় না। ব্যক্তিজীবন, পড়াশোনা আর চাকরি নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে গত ঈদে সাজিন আহমেদ বাবুর অনুরোধে ভারপ্রাপ্ত বউ নাটকে অভিনয় করেছিলেন শবনম ফারিয়া। এতে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। নাটকটিতে ফারিয়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল।

এবার শবনম ফারিয়াকে দেখা যাবে বিচারক হিসেবে। এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া কমেডি অনুষ্ঠান মার্সেল ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন তিনি। তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে ভীষণ আনন্দিত শবনম ফারিয়া।

তিনি বলেন, সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার। জানা গেছে, এরই মধ্যে দেশের নানা অঞ্চলের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন পর্বের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁও অঞ্চলে এনটিভির স্টুডিওতে চলছে পর্বগুলো রেকর্ডিংয়ের কাজ।

২০১০ সালে ‘হা শো’-এর ফাইনালিস্ট পারফর্মার ছিলেন আবু হেনা রনি। তিনিই এর উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। এবারের আসরেও তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। ‘হা শো’ পরিচালনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort