শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইজিবাইক বড় অটো চালকদের মিশনপাড়া কালিবাজার প্রবেশ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া

পাকিস্তানের পাঁচে পাঁচ

  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৪.২৬ এএম
  • ৬০২ বার পড়া হয়েছে

স্কটল্যান্ডকে ব্যাটে-বলে রীতিমত বিধ্বস্ত করে টানা পঞ্চম জয় তুলে নিল পাকিস্তান। রোববার শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটিশদের ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল। এই নিয়ে এই পর্বের ৫ ম্যাচের সবগুলোতেই জয় পেল দলটি। আর স্কটিশরা মূল পর্ব থেকে বিদায় নিল কোনো জয় ছাড়াই।

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠল দারুণ ফর্মে থাকা পাকিস্তান। ম্যাচের শুরুতে শোয়েব মালিকের ঝড়ো ফিফটি এবং বাবর আজমের ক্যামিও ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানের বড় স্কোর পায় পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১১৭ রানে থামে স্কটিশদের ইনিংস।

বড় রান তাড়া করতে নেমে স্কটল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ৯ রানে কাইল কোয়েটজার আউট হওয়ার পর জর্জ মুনশি ফেরেন ১৭ রানে। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে ম্যাথু ক্রস রান আউট হওয়ার আগে করেন ৫ রান। আর ড্যালন বার্গ রানের খাতা খুলতেই পারেননি।

এরপর পঞ্চম উইকেট জুটিতে মিচেল লেস্ককে সঙ্গে নিয়ে হারের ব্যবধানটা কমাতে থাকেন রিচি বেরিংটন। ১৪ রানে লেস্ক ফিরলেও শেষ পর্যন্ত খেলে যান বেরিংটন। ব্যক্তিগত অর্ধশতক তুলতে সক্ষম হন তিনি। অপরাজিত থাকেন ৫৪ রানে। এছাড়া ২ রানে অপরাজিত থাকেন মার্ক ওয়াট।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি ওপেনার বাবর আজম। তবে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার। ১৯ বল খেলে ১৫ রান করেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে মাত্র ৮ রানে থামেন ফখর জামান।

এ সময় কিছুটা চাপে থাকলেও পাকিস্তান তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নেন বাবর। মাত্র ১৯ বল খেলে ৩১ রান তুলে ফেরেন হাফিজ। দলীয় অধিনায়ক বাবর আজম তুলে নেন চলতি বিশ্বকাপের চতুর্থ ফিফটি। আউট হওয়ার আগে করেন ৬৬ রান।

এরপর ব্যাট হাতে শারজার মাঠে রীতিমতো ঝড় তুলেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। শেষ দুই ওভারে তোরেন ৪৩ রান। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতক তুলার ক্ষেত্রে লোকেশ রাহুলের রেকর্ডে ভাগ বসান মালিক। শেষ পর্যন্ত খেলে গিয়ে মাত্র ১৮ বল খেলে অপ্রতিরোধ্য ৫৪ রান করেন। এছাড়া ৫ রানে অপরাজিত থাকেন আসিফ আলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort