শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২.৩২ পিএম
  • ১ বার পড়া হয়েছে

জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে আফগানিস্তান। শুক্রবার (২৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে আগে ব্যাট করে ১৬৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ইব্রাহিম জাদরানের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে ৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় রশিদ খানের দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ৫৫ রানেই ৪ উইকেট হারায় তারা। এরপর অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্লের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। রাজা ৮৩ বলে ৬৮ রান করেন। বার্লের ব্যাট থেকে আসে ৩১ রান। শেষদিকে ব্লেসিং মুজারাবানির অপরাজিত ১৭ রানে ৪৩.৩ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

আফগানিস্তানের হয়ে বল হাতে ৩ উইকেট নেন রশিদ খান। মোহাম্মদ নবী, বিলাল সামি ও ফজলহক ফারুকী শিকার করেন ২টি করে উইকেট। আজমতউল্লাহ ওমরজাই নেন ১ উইকেট।
১৭০ রানের লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়েন ৬৮ রানের উদ্বোধনী জুটি। গুরবাজ ৩৬ রান করে ফিরলেও জয়ের পথ সহজ রাখেন ইব্রাহিম। পরে রহমত শাহর সঙ্গে তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েন তিনি। রহমত ৪৩ রান করে আউট হন।

ইব্রাহিম ৯৬ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। হাসমাতুল্লাহ শাহিদী অপরাজিত ৭ রান করেন। ৩৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

জিম্বাবুয়ের হয়ে নিউম্যান নিয়ামহুরি ২টি এবং ওয়েসলি মাধেভেরে ১টি উইকেট নেন। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ফাইনালে জয় তুলে নিয়ে সিরিজের শিরোপা নিজেদের করে নেয় আফগানিস্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort