মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে নেই তাসকিন, হয়েছে কী? বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি! ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভি‌যোগ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে: সাখাওয়াত গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সরকার কাজ করছে: ডিসি আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক হাজীগঞ্জ এলাকার বাসিন্দা আক্তারুজ্জামানের ইন্তেকাল ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন উদযাপন করলো গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে প্রবীণ নাগরিকদের সমন্বয়ে পৌষের পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠান অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইসির

নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না- কবিতা খানম

  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৩.৫৭ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না নির্বাচন কমিশন। আসন্ন ইউনিয়ন পরিষদ গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তাই করবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন কারও জন্যই কাম্য নয়। গতকাল দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁর নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রাণীনগর উপজেলার নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কবিতা খানম বলেন, ‘গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন হোক এটা নির্বাচন কমিশন চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দলমত নির্বিশেষে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের কাছ থেকেও নিরপেক্ষতা আশা করবো।’ তিনি বলেন, ‘নওগাঁতে আমার জন্ম। সারা দেশের মতো এখানে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক এটা আমি চাই না।

এজন্য ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন এই আহ্বান জানাবো।’ নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন। অনুষ্ঠানে আমন্ত্রিত কিছু নাগরিকের হাতে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ তুলে দিয়ে জেলার নিয়ামতপুর, মান্দা ও মহাদবেপুর ও রাণীনগর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কবিতা খানম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort