শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

দুর্দান্ত ব্যাটিং-বোলিং, হেসেখেলে জিতল আফগানিস্তান

  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৪.৩৮ এএম
  • ৪৬২ বার পড়া হয়েছে

এশিয়া কাপ ২০২২ এর প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান৷

ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করে লংকানদের মাত্র ১০৫ রানে বেঁধে ফেলেন আফগান বোলারররা। এরপর দাপুটে ব্যাটিংয়ে মাত্র ১০.১ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

এ ম্যাচ নিয়ে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামে আফগানিস্তান। আর দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা।

১০৬ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই ঝড় তোলেন আফগান ওপেনার হযরত উল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ।

গুরবাজ ১৮ বলে ৪০ রান করে আউট হলেও জাজাই ২৮ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ম্যাচের পুরোটাই ছিল আফগান বোলারদের দাপট। শেষ পর্যন্ত সেই দাপটের মুখে শ্রীলংকা ২ বল বাকি থাকতেই ১০৫ রান করে অলআউট হয়ে যায়।

ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলে কুশাল মেন্ডিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফারুকি। পরের বলেই চারিথ আসালাঙ্কাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন ফারুকি।

দ্বিতীয় ওভারের শেষ বলে পাথুম নিশাঙ্কাকে ফেরান নাভিন-উল হক।

তিন উইকেট হারানো এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শ্রীলংকা। কিন্তু অষ্টম ওভারে গুনাথিলাকাকে ফিরিয়ে আফগানদের খেলায় ফিরিয়ে আনেন মুজিব উর রহমান। এরপর দশম ওভারে হাসারাঙ্গাকেও ফেরান মুজিব উর রহমান। পরের ওভারেই শানাকাকে আউট করেন মোহাম্মদ নবি। ১২তম ওভারে রাজপাকশেকে রান আউট করেন মোহাম্মদ নবি। পরের বলেই রান আউট হন থিকসানা।

কয়েক বল পরে পাথিরানা আউট হয়ে গেলে মনে হচ্ছিল শ্রীলংকা বুঝি ১০০ রানের নিচে অলআউট হয়ে যাবে।

তবে জুটিতে করুনারত্নের একক প্রচেষ্টায় শ্রীলংকার রান একশ পার হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort