বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’

ইপিজেডের সামনে সন্ত্রাসী পানি আক্তার বাহিনীর ৫ চাঁদাবাজ গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ৪.০৪ এএম
  • ৪৯৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে আধিপত্য বিস্তার ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে চাঁদা আদায়ের সময় সন্ত্রাসী পানি আক্তার বাহিনীর ৫ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গতকাল মঙ্গলবার সকালে ইপিজেডের সামনে কদমতলী কাঠের পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- হৃদয় মিয়া(২৫), বাবু (৩০), নূও হোসেন(২৩), মো: হাসান (২১), রাসেল (৩০)।

জানা গেছে, আতমজী ইপিজেডের অভ্যন্তরে এস এস এল প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ মালামালের ব্যবসা করছে এফআর ট্রেডার্স ও মাসুম শেখ। বেপজার নিয়মনীতি মোতাবেক কারখানা মালিকের সম্মতিতে তারা ব্যবসা করছে।

কিন্তু এই কারখানার নিয়ন্ত্রন নিতে মরিয়া হয়ে উঠে শীর্ষ সন্ত্রাসী পানি আক্তার ।

তারা এফআর ট্রেডার্সের সত্তাধিকারীকে মালামাল ইপিজেড থেকে বের করতে বাধা দেয়। এই ট্রেডার্স এর মালিক হলো মজিবর মন্ডল।

মালামাল বের করতে হলে পানি আক্তারকে চাঁদা দিতে হবে। গত ২৮ জুন মালামাল বের করার কথা থাকলেই সন্ত্রাসী পানি আক্তারের হুমকির কারণে বের করতে পারেনি। মজিবুর মন্ডল র‌্যাব-১১ কে বিষয়টি অবহিত করেন।

এদিকে গতকাল মঙ্গলবার মালামাল বের করা হবে জানতে পারে সন্ত্রাসী পানি আক্তার ৩০ থেকে ৪০ জন সহযোগীনিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইডিজেডের সামনে মহরা দিতে থাকে। ইপিজেড এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল ইপিজেডের সামনে থেকে পাঁচ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে এবং এই সময়ে শীর্ষ সন্ত্রাসী পানি আক্তার জলাশয় লাফ দিয়ে পালিয় যায়।

এবিষয়ে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী জানান, একটি চাঁদাবাজ সিন্ডিকেট ইপিজেডে যাতায়াতকারী বিভিন্ন পণ্য পরিবহন ও ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাঁদাবাজী করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে একটি চাঁদাবাজ বাহিনী ইপিজেডের গেইটের সামনে অবস্থান নিয়ে চাঁদাবাজি করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। অনরা পালিয়ে যায়।

তিনি আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির লোক। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন আদমজী ইপিজেডের রপ্তানীমূখী পন্য পরিহনে চাঁদাবাজী করে আসছে। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort