মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’ জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা

বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭.৪৫ এএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ জিয়া হল পুনর্নির্মাণ করে আধুনিক বহুতল ভবন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়ায় শহীদ জিয়া হল পুনর্নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম।

আবুল কালাম বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আমাদের জিয়া হল নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে জনগণের দাবি ছিল, পুনর্নির্মাণের মাধ্যমে আমরা যেন এই ঐতিহ্য ধরে রাখি।’

তিনি বলেন, ‘আজ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সঙ্গে টিমওয়ার্কের মাধ্যমে এখানে সয়েল টেস্টের কার্যক্রম শুরু করলাম।’

জিয়া হল পুনর্নির্মাণের বিষয়ে আবুল কালাম বলেন, ‘আশা করি, সবার সহযোগিতা নিয়ে জিয়া হল আগের মতো নয়, আরও সুন্দরভাবে বহুতল ভবন হিসেবে আত্মপ্রকাশ করবে। জনগণের চাহিদা পূরণ হবে এই বিশ্বাস রেখেই আজ আমরা এই কাজের সূচনা করেছি।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ‘বিগত দিনে যে জুলুমবাজ সরকার ছিল, গত ১৭ বছরে এই প্রতিষ্ঠানের প্রতি তাদের অনীহার কারণে জিয়া হল বিলুপ্ত হয়ে গিয়েছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort