বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’

অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১.২৪ পিএম
  • ২ বার পড়া হয়েছে

নিজেদের অনৈতিক ব্যক্তিস্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে এক শ্রেনীর কুচক্রী ও প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহসিলদার) দুলাল দেবনাথের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তা দুলাল দেবনাথ দাবি করেন, সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই সরকারি বিধিবিধান মেনে ও স্বচ্ছতার সাথে সেবা দিয়ে আসছি। মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জানাগেছে, সিদ্ধিরগঞ্জে ভুমি অফিসকে কেন্দ্র করে গড়ে উঠা দালালচক্র ও কতিপয় ভুমিদস্যু নিজেদের স্বার্থে সরকারি নিয়মবহির্ভূত একটি অনৈতিক কাজ করার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করে। ওই কর্মকর্তা আইনি কাঠামোর বাইরে গিয়ে অনৈতিক সুবিধা দিতে সরাসরি অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে মহলটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনে। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে ও কর্মকর্তাকে প্রশাসনিক ও মানসিকভাবে হেনস্তা করতে চক্রটি মনগড়া ও কাল্পনিক কাহিনী সাজায়। বিভিন্নভাবে মনগড়া ও বানোয়াট তথ্যদিয়ে গণমাধ্যমে অপপ্রচার চালায়।
এসব বিষয়ে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার দুলাল দেবনাথ বলেন, আমি আমার দায়িত্ব পালনকালে কারও কাছে কোনো অনৈতিক সুবিধা বা টাকা দাবি করিনি। একটি প্রভাবশালী চক্রের অসাধু ও আইনি ভিত্তিহীন কথা না মানায় তারা ক্ষিপ্ত হয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন করতেই সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে মিথ্যা সংবাদ প্রকাশ করানো হচ্ছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল ও নাগরিক সমাজ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা জানান, একজন নীতিবান কর্মকর্তাকে দমানোর জন্য এ ধরনের জঘন্য অপপ্রচার প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort