সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো উইন্ডিজ

  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২.০১ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমটায় ৩২৫ রান করেও হার। পরের ম্যাচ দারুণভাবে জিতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। কিন্তু শনিবার রাতে তৃতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ও বৃষ্টি আইনে ৪ উইকেটে হার মানে তারা। তাতে ১৬ বছর পর উইন্ডিজের কাছে সিরিজ হাতছাড়া হয় ইংলিশদের। এর আগে সবশেষ ২০০৭ সালে ২-১ ব্যবধানে ক্যারিবিয়ানদের কাছে সিরিজ হেরেছিল তারা।

এদিন ব্রিজটাউনে টস হেরে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ৪০ ওভারে ৯ উইকেটে ২০৬ রান করে ইংল্যান্ড। কিন্তু বৃষ্টি আইনে ৩৪ ওভারে ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮৮ রানের। সেটা তারা ৩১.৪ ওভারে ৬ উইকেট হারিয়েই পেরিয়ে যায়।

মূলত রান তাড়ায় জয়ে তিন ব্যাটসম্যান রাখেন মূখ্য ভূমিকা। তার মধ্যে ক্যাসি কার্টি ৫ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন। অ্যালিক আথানেজ ৭ চারে করেন ৪৫ রান। আর রোমারিও শেফার্ড ৩ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে ইংল্যান্ডে উইল জ্যাক ৩টি ও গাস অ্যাটকিনসন ২টি উইকেট নেন।

তার আগে ইংল্যান্ডের ইনিংসে বেন ডাকেট ৬টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭১ রান করেন। লিয়াম লিভিংস্টন ২ চার ও ২ ছক্কায় করেন ৪৫ রান। ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ২০ রান করেন অ্যাটকিনসন। বাকিদের কেউ ১৭ রানের বেশি করতে পারেনি।

বল হাতে উইন্ডিজের ম্যাথিউ ফোর্ডে ৮ ওভারে ২৯ রান দিয়ে ৩টি ও আলজারি যোসেফ ৮ ওভারে ৬১ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন রোমারিও শেফার্ড।

৩ উইকেট ও ১৩ রান করে ম্যাচসেরা হন ফোর্ডে। আর ১৯২ রান করে সিরিজ সেরা হন শেই হোপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort