বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবি আন্দোলন ঘিরে অপপ্রচার ও উস্কানি মূলক কর্মকাণ্ডের অভিযোগ রান্নার চুলা জ্বালাতে, গাড়ির গ্যাস ও গার্মেন্টস শিল্পে ভোগান্তি কাটতে সময় লাগতে পারে আরও কিছুদিন মুন্সীগঞ্জে প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পর্যালোচনা সভা নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে তৃতীয়, মুন্সীগঞ্জে তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি’র দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম

ফিলিপাইন রোডশে ২০২৬: আউটবাউন্ড পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬, ১১.৫৩ পিএম
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পর্যটন খাত, বিশেষ করে আউটবাউন্ড ট্যুর অপারেটরদের জন্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো “Philippines Roadshow 2026”। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের মাননীয় রাষ্ট্রদূত হার এক্সেলেন্সি নিনা পি. কাইংলেট (Nina P. Cainglet) এবং সরফ ট্রাভেলস -এর প্রতি অংশগ্রহণকারী হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব ফয়সাল আলম চৌধুরী রাজু স্বত্বাধিকারী পিয়ানো আইল্যান্ড ট্যূরস এন্ড ট্রাভেলস।
অনুষ্ঠানে বিশেষভাবে প্রশংসিত হন টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রধান নেতা ড. তাসলিম আমীন শোভন। তাঁর উদ্যোগে আয়োজিত নেটওয়ার্কিং সেশন আউটবাউন্ড ট্যুর অপারেটরদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে সম্পর্ক উন্নয়ন, তথ্য আদান-প্রদান এবং নতুন গন্তব্যভিত্তিক ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে ভবিষ্যতে আউটবাউন্ডের পাশাপাশি ডোমেস্টিক ও ইনবাউন্ড ট্যুরিজম খাতের উন্নয়নেও এ ধরনের উদ্যোগ আরও জোরদার হবে বলে ট্যুর অপারেটররা আশাবাদ ব্যক্ত করেন।টোয়াব এর ট্যুর অপারেটররা আরো জানান ড. তাসলিম আমীন শোভন একজন গুনি সংগঠক তিনি যেভাবে বাংলাদেশ ট্যূর অপারেটরদের জন্য সম্ভবনার সৃস্টি করছেন তা সত্যিই প্রশংসনীয়। এই ফিলিপাইন রোডশেতে আরো উপস্থিত ছিলেন জনাব গোলাম মোহাম্মদ বাদশা, সভাপতি বোটয়া, জনাব তৌফিক রহমান মহাসচিব পাটা বাংলাদেশ, রেজাউল একরাম পাস্ট প্রেসিডেন্ট বিডি ইনবাউন্ড ও চৌধুরী হাসানুজ্জামান রনি প্রেসিডেন্ট বাংলাদেশ আউটবাউন্ড ট্যূর অপারেটর ফোরাম।
অনুষ্ঠানে পিয়ানো আইল্যান্ড ট্যূরস এন্ড ট্রাভেলস -এর স্বত্বাধিকারী হিসেবে উপস্থিত থাকতে পেরে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব ফয়সাল আলম চৌধুরী রাজু।তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক রোডশো দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ থেকে সানরাইজ এয়ার ট্রাভেল-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম জুয়েল-সহ পর্যটন খাতের স্বনামধন্য ট্যূর অপারেটররা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন,ফিলিপাইন রোডশো ২০২৬-এর মাধ্যমে বাংলাদেশ ও ফিলিপাইনের পর্যটন শিল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort