সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২৬, ১০.১৫ এএম
  • ২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে রূপালী আবাসিক এলাকার পাশে ভূমি অফিসের ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ আলিফ রূপালী আবাসিক এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে। এ এলাকায় ভাড়াবাসায় থাকে পরিবারটি।

আলিফ স্থানীয় মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ইনচার্জ মো. রকিবুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের সময় তার চোখ ও ঠোঁটে সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেলে দ্রুত তাকে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, শনিবার মাদরাসা ছুটি ছিল। দুপুরে বৃষ্টির সময় সে বাসা থেকে বেরিয়ে যায়। দীর্ঘ সময় পরও বাসায় না ফেরায় মসজিদে মাইকিং করা হয়। সন্দেহবশত নদীর পাড়ে খোঁজাখুজি করলে শিশুটিকে সেখানে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, ছোটবেলা থেকেই আলিফ প্রায়ই বাসা থেকে বের হয়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে চলে যেত এবং নদীতে নেমে গোসল করত। তবে সে সাঁতার জানত না। এছাড়া জন্মগতভাবে তার হাঁটাচলায়ও কিছু সমস্যা ছিল।

এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান নৌ পুলিশের ইনচার্জ রকিবুজ্জামান। তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort