শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল

নেইমারের চোট নিয়ে মিলল নতুন তথ্য

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬, ১.০০ পিএম
  • ৬২ বার পড়া হয়েছে

বিশ্বকাপ শুরুর আগে নেইমারের শারীরিক অবস্থা ব্রাজিল জাতীয় দলের মধ্যে উদ্বেগ তৈরি করছে। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ। এই অবস্থায় নেইমার নিউ জার্সিতে থাকবেন এবং সোমবার তার কাফ মাংসপেশির গ্রেড-২ স্ট্রেইনের মাত্রা বোঝার জন্য এমআরআই করা হবে। ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি থাকছেন না।

১৯ দিন আগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে নেইমার চোট পেয়েছিলেন। কোচের কথায় আশাবাদ থাকলেও মরক্কোর বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই কম, জানাচ্ছে লাতিন সংবাদ মাধ্যম।

অনুশীলন শিবিরের শুরু থেকে তিনি মূলত জিমেই কাজ করেছেন। মাঠে নেমেছেন শুধু হালকা ব্যায়ামের জন্য। আদর্শ শারীরিক অবস্থা থেকে তিনি এখনো অনেক দূরে। তবে দলে তার জায়গা নিয়ে কোনো সংশয় নেই।

দলের কোচ কার্লো আনচেলত্তি বিষয়ে স্পষ্ট করে বলেছেন, ‘পরিষ্কার করে বলছি, সে আমাদের সাথে থাকবে। আমরা পুরোপুরি নিশ্চিত যে কাউকে বদলাব না। এই ২৬ জন খেলোয়াড়কেই বাছাই করা হয়েছে এবং এই ২৬ জনই বিশ্বকাপে খেলবে।’

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নেইমার ফিজিওথেরাপি করবেন এবং তার শারীরিক পুনরুদ্ধারের কার্যক্রম জোরদার করা হবে। লক্ষ্য হলো টুর্নামেন্ট চলাকালীন তাকে মাঠে নামানোর উপযুক্ত করে তোলা।

পিএসজি, বার্সেলোনাসহ বিভিন্ন ক্লাবে খেলা এই তারকার এটি হবে জাতীয় দলের হয়ে চতুর্থ বিশ্বকাপ। এর আগে তিনি ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ ও কাতার ২০২২ বিশ্বকাপে খেলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort