বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবি আন্দোলন ঘিরে অপপ্রচার ও উস্কানি মূলক কর্মকাণ্ডের অভিযোগ রান্নার চুলা জ্বালাতে, গাড়ির গ্যাস ও গার্মেন্টস শিল্পে ভোগান্তি কাটতে সময় লাগতে পারে আরও কিছুদিন মুন্সীগঞ্জে প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পর্যালোচনা সভা নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে তৃতীয়, মুন্সীগঞ্জে তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি’র দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম

শীতলক্ষ্যার বুকে তারুণ্যের জাগরণ: টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২.৫৮ পিএম
  • ৩২ বার পড়া হয়েছে

শীতলক্ষ্যা নদীর মনোমুগ্ধকর পরিবেশে গত ৫ জুন ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের উদ্যোগে “ঈদ পুনর্মিলনী ২০২৬”। উৎসবমুখর ও প্রাণবন্ত এই আয়োজন টোয়াব সদস্যদের ব্যাপক অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রধান নেতা ড. তাসলিম আমীন শোভনের আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া সংগঠনের প্রতি তাদের আস্থা এবং পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটায়।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক টোয়াব গঠনের পক্ষে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসন্ন টোয়াব নির্বাচনে অংশগ্রহণকারী টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব।
এ সময় প্রার্থীরা তাঁদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, ব্যবসায়িক পথচলা এবং দেশের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যয় তুলে ধরেন।পাশাপাশি নির্বাচিত হলে সদস্যদের কল্যাণ, সংগঠনের উন্নয়ন এবং পর্যটন খাতের অগ্রগতির লক্ষ্যে তাঁদের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি উপস্থাপন করেন।
প্রার্থীদের আত্মবিশ্বাসী, সুসংগঠিত ও প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা একবাক্যে মত প্রকাশ করেন যে, তারুণ্যনির্ভর নেতৃত্বই টোয়াবকে নতুন গতিশীলতা প্রদান করতে সক্ষম হবে।
বক্তারা বলেন, পরিবর্তনের অঙ্গীকার, ঐক্যের শক্তি এবং তারুণ্যের নেতৃত্বের সমন্বয়ে টোয়াবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করা সম্ভব। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন প্রজন্মের নেতৃত্ব দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় আরও এগিয়ে নিয়ে যাবে এবং টোয়াবকে সদস্যদের প্রত্যাশার সংগঠনে রূপান্তরিত করবে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সদস্যরা টোয়াবের উন্নয়ন, সদস্যদের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিবর্তনের অঙ্গীকারে, ঐক্যের শক্তিতে, তারুণ্যের নেতৃত্বে—গড়ে উঠুক আমাদের প্রাণের টোয়াব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort