
প্রীতম সরকার: , ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ষষ্ঠ ম্যাচে ডাঙ্গার পার একাদশ ২ গোলে নিলুখি একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। ঐতিহ্যবাহী মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ডাঙ্গার পাড় একাদশ, ম্যাচের আগে বিভিন্নভাবে বিজয়ের আলোচনায় উঠে , আলোচিত ডাঙ্গার পাড় একাদশ পার্শ্ববর্তী নিলুখি একাদশকে পরাজিত করে নানা প্রশংসা অর্জন করেন , ঐতিহ্যবাহী ডাঙ্গার পার ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নে অবস্থিত। স্থানীয়ভাবে খেলাধুলা শিক্ষা সাংস্কৃতিক ও বিনোদনের প্রাণকেন্দ্র এই গ্রাম । বিগত প্রায় ২০ বছরের মধ্যে ডাঙ্গার পাড় কে ক্রিকেট হাডুডু ফুটবল সহ সাংস্কৃতি প্রতিযোগিতায় এ পর্যন্ত কোন দল হারাতে পারেনি । তারই ধারাবাহিকতায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্টে ডাঙ্গার পাড় একাদশ ২ গোলের মাধ্যমে নিলুখি একাদশকে পরাজিত করে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে যা অত্যন্ত প্রশংসিত। মিয়াপাড়া যুব সমাজের পক্ষ থেকে জনাব মো: মনির বলেন – আমাদের গ্রামের ঐতিহ্য রক্ষা ও ঐতিহ্যকে ধরে রাখতে আমরা যুব সমাজ সর্বদা বদ্ধপরিকর।, আমাদের সাথে প্রবাসী ভাইয়েরা আছে তাদের ধন্যবাদ জানাই।আশা করি আগামী টিম গুলো ভালখেলে বিজয় লাভ করে ফাইনালে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ ।