সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

শীতলক্ষ্যা নদী হতে পারে নৌ-পর্যটনের কেন্দ্র : সরকারের সুদৃস্টি কামনা করেছেন ফয়সাল আলম চৌধুরী

  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২৬, ১২.৩৮ এএম
  • ১০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: গত ৫ জুন ২০২৬, শুক্রবার শীতলক্ষ্যার বুকে অনুষ্ঠিত হলো তারুণ্যের গনজাগরণ। শীতলক্ষ্যা নদীর মনোমুগ্ধকর পরিবেশে একদল তরুণের নেতৃত্বে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৬।শীতলক্ষ্যা নদীর বুকে হৈ হু রো রে খবর পেয়ে আমাদের প্রতিবেদক খবর সংগ্রহ করতে এসে পেয়ে যান নারায়ণগঞ্জের কৃতি সন্তান ফয়সাল আলম চৌধুরী রাজুর সাক্ষাৎ।
ফয়সাল আলম চৌধুরী নারায়ণগঞ্জের বেশ কয়েকটি দাতব্য ও সামাজিক সংগঠন এর কার্যক্রমের সাথে জড়িত।তিনি ২০০১ থেকে ২০১০ পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।২০১৮ সাল থেকে পনচায়েত পরিষদের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।বংশাল সোসাইটির জয়েন্ট সেক্রেটারি ও লেক রক্ষা কমিটির সদস্য। তাছাড়া নারায়ণগঞ্জ ডায়বেটিস সমিতির তিনি জীবন সদস্য।এছাড়াও কোহিনূর হামিদ মানবতার বাতিঘর নামে একটি দাতব্য সংগঠনের মাধ্যম তিনি দাতব্য কার্যক্রম পরিচালনা করেন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার আগেই ১৯৯৯ সালে পোশাক শিল্প খাতে কর্মজীবন শুরু করেন এবং ২০১০ সালে তিনি পোশাক শিল্পের খাতের কর্মজীবন শেষ করেন।কারন নদী খাল, গাছ গাছালি, আকাশ বাতাস তাকে টানে।ঘুরে বেড়ানো তার শখ।এই শখের টানেই তিনি ট্যূরিজম পেশায় নিজেকে ২০১১ সালে যুক্ত করেন।তিনি ইন্টারন্যাশনাল ওয়েডিং প্লানারস এন্ড ট্রাভেলস এজেন্ট এসোশিয়েশন এর চ্যাপ্টার প্রেসিডেন্ট হিসেবে ২০২১ সাল থেকে দায়িত্ব পালন করছেন।ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্যূরিষ্ট গাইড এসোশিয়েশনস এর এরিয়া রিপেজেন্টেটিভ হিসেরে ২০২৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন।মিনিংফুল ট্যূরিজম এর অফিসিয়াল ট্রেইনার হিসেবে ২০২৪ সালের ডিসেম্বর থেকে যুক্ত হয়েছেন।
তিনি তার চিন্তা চেতনার মাঝে খুঁজে ফিরেন নারায়ণগঞ্জকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলে বৈদেশিক মুদ্রা আয়ের রাস্তা তৈরি করা।
তিনি তার চিন্তা চেতনার মাঝে খুঁজতে থাকেন সম্ভবনা।মাঝে তিনি তাঁর কন্ঠে তুলে এনেছেন হাজীগঞ্জ দূর্গ ও সোনাকান্দা দূর্গ সহ সকল প্রত্নতত্ত্ব সম্পদ রক্ষার আবেদন।
সমাজের নেতৃস্হানীয়দের সাথে আলোচনা চালিয়েছেন, জানানোর চেষ্টা করেছেন এই অমূল্য সম্পদ ও সংস্কৃতি রক্ষা কথা।শুধু তাইই নয় অবহেলিত বিবি মরিয়ম এর স্মৃতি রক্ষার আহবানও জানিয়ে ছিলেন তিনি।এই মানুষটি ভালোবাসেন নৌকা নিয়ে ঘুরে বেড়াতে।এই মানুষটির সাথে দেখা হয়ে যাওয়ায় জানতে পারলাম তারুণ্যের জাগরণ সম্পর্কে।
ট্যূর অপারেটর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব ) এর নির্বাচন উপলক্ষে দেশের প্রায় দেড় শতাধিকেরও বেশি স্বনামধন্য ট্যূর অপারেটরদের পদচারণায় মুখরিত শীতলক্ষ্যার তীর।জানার চেষ্টা করলাম আয়োজন সম্পর্কে।ফয়সাল রাজু জানালেন টোয়াব নির্বাচন ২০২৬ – ২০২৮ উপলক্ষে টোয়াবের সকল সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
নির্বাচনে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের নেতা ড. তাসলিম আমীন শোভন এর নেতৃত্বে এই ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠানে সকল অতিথিদের আমন্ত্রণ জানানো হয় এবং নির্বাচনে অংশগ্রহণকারী টোয়াব অগ্রগামী ঐক্যজোট এর প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
উৎসবমুখর ও প্রাণবন্ত এই আয়োজন টোয়াব সদস্যদের ব্যাপক অংশগ্রহণ মিলনমেলায় পরিণত হয়।একে অপরের সাথে দেখা সাক্ষাৎ এর সুযোগ পেয়ে গল্প ও আড্ডায় মেতে উঠেন।অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যরা টোয়াবের অগ্রগামী ঐক্যজোটের প্রধান নেতা ড. তাসলিম আমীন শোভনকে সাধুবাদ জানান।

ফয়সাল রাজু বলেন টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রধান নেতা ড. তাসলিম আমীন শোভনের আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া তাদের আস্থা এবং পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ বলেই আমরা জোটের সদস্যরা মনে করি।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বারবার উচ্চারণ করেছেন পরিবর্তন প্রয়োজন।এভাবে আমি – তুমির ২০৩২ সাল পর্যন্ত কন্টাক্ট চলতে পারে না।অনেক বড় বড় পর্যটন ব্যক্তিত্ব তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন যে ,ট্যূর অপারেটরদের এই সংগঠনটি তাদের লক্ষ্য ও আদর্শ থেকে দূরে সরে এসেছে।আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক টোয়াব গঠনের পক্ষে তাদের দৃঢ় অবস্থান তারা ব্যক্ত করেন।পরিবার কেন্দ্রিক একক নিয়ন্ত্রণ মুক্ত করার তাগিদ সকলেই সকল টোয়াব সদস্য অনুভব করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসন্ন টোয়াব নির্বাচনে অংশগ্রহণকারী টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব।
এ সময় প্রার্থীরা তাঁদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, ব্যবসায়িক পথচলা এবং দেশের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যয় তুলে ধরেন।পাশাপাশি নির্বাচিত হলে সদস্যদের কল্যাণ, সংগঠনের উন্নয়ন এবং পর্যটন খাতের অগ্রগতির লক্ষ্যে তাঁদের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি উপস্থাপন করেন।

প্রার্থীদের আত্মবিশ্বাসী, সুসংগঠিত ও প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে বলেও জানান ফয়সাল রাজু।
তিনি আরও জানান অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা একবাক্যে মত প্রকাশ করেন যে, তারুণ্যনির্ভর নেতৃত্বই টোয়াবকে নতুন গতিশীলতা প্রদান করতে সক্ষম হবে।

তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তারুণ্যের নেতৃত্ব দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় আরও এগিয়ে নেওয়া সম্ভব।
তরুনরাই পারবে টোয়াবকে সদস্যদের প্রত্যাশার সংগঠনে রূপান্তরিত করতে।
ফয়সাল রাজু বলেন, শীতলক্ষ্যা তীরের শতাধিকের বেশি তরুণের উপস্থিতিকে আমি সম্ভাবনা হিসেবে দেখছি।আমরা নারায়ণগঞ্জকে নৌ – পর্যটনের কেন্দ্রে নিয়ে আসার দ্বার প্রান্তে আছি। আজকের এই উপস্থিতি সেই সম্ভাবনাকে জানান দিয়ে গেলো।তাদের এই উপস্থিতির কারনে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ সম্ভাবনা খোঁজা শুরু করবে।আমাদের এখন প্রয়োজন প্রতিদিন শীতলক্ষ্যা বাচাতে ও নিরাপদ রাখতে ভয়েজ রেইজ করা এবং সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করে তা ডিজিটাল সোস্যাল মিডিয়ায় প্রচারের উদ্যোগ নেওয়া।তিনি আরও বলেন এতো বড় একটা মিলন মেলা একযুগে একবারই হয়।আমাদের নারায়নগঞ্জের অভিভাবকদের উচিত সম্ভাবনাময় এই খাত নিয়ে চিন্তা – ভাবনা শুরু করে দেওয়া।বিলিয়ন ডলারের চায়না বিনিয়োগ চেষ্টা করলে নিয়ে আসা সম্ভব।
তাছাড়া আমাদের দেশের বিনিয়োগকারীরাও পারেন বিনিয়োগ করতে।থাইল্যান্ড, মালয়েশিয়া, সিংগাপুর, দুবাই ও মিশরের নীলনদে কেন্দ্রিক নদী পর্যটন পর্যটকদের আগ্রহের কেন্দ্রে থাকলে বাংলাদেশ কেন থাকতে পারবে না? ফয়সাল রাজু বলেন, আমি বিশ্বাস করি আগামী দিন বিশ্ব নৌ – পর্যটনে বাংলাদেশ নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।
ফয়সাল আলম চৌধুরী বলেন আমি আমাদের অগ্রগামী ঐক্যজোটের প্রধান নেতা ড. তাসলিম আমীন শোভনকে ধন্যবাদ জানাই, কারণ তিনি এই মিলন মেলার জন্য অন্য স্হান নির্ধারণ না করে আমাদের মতামত সম্মান দেখিয়ে এই স্হানটি নির্ধারণ করেছেন।
আমাদের আলোচনার শেষ পর্যায়ে ফয়সাল আলম চৌধুরী জানান টোয়াবের ২০২৬ -২০২৮ নির্বাচনে
টোয়াব অগ্রগামী ঐক্যজোট এর জোট প্রার্থী হয়ে পরিচালক প্রোপার্টি এন্ড এ্যাসেস্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি বলেন,ঐক্য,পরিবর্তনের অঙ্গীকারে, ঐক্যের শক্তিতে, তারুণ্যের নেতৃত্বে—গড়ে উঠুক আমাদের প্রাণের টোয়াব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort