সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

১১ মিনিটে মেসির হ্যাটট্রিক, ইতিহাস গড়ল মায়ামি

  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১০.০৫ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক ঠিক চারদিনের মাথায় দ্বিতীয় হ্যাটট্রিক করলেন, এবার তার সুফল পেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়ার দিনে মেসি-লুইস সুয়ারেজরা প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভোল্যুশনকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে।

রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় ঘরের মাঠ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে খেলতে নামে ইন্টার মায়ামি। যেখানে মেন ইন পিঙ্কদের হয়ে মেসি হ্যাটট্রিক এবং সাবেক উরুগুইয়ান তারকা সুয়ারেজ দুটি গোল করেছেন। নিজের সর্বশেষ হ্যাটট্রিকে মেসির আর্জেন্টিনা ৬-০ গোলে হারায় বলিভিয়াকে। কাকতালীয়ভাবে তার আরেকটি হ্যাটট্রিকের দিনে মায়ামিও ৬-২ গোলে জয় পেয়েছে।

আর এই জয়ে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছে জেরার্দো টাটা মার্টিনোর দলটি। ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৪, যেখানে রয়েছে ২২টি জয় ও ৮টি ড্রয়ের সঙ্গে ৪ ম্যাচে হার। এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল এই ম্যাচের প্রতিপক্ষ রেভোল্যুশনের। তাদের ২০২১ সালের সেই রেকর্ড ভেঙে এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি-সুয়ারেজরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort