শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

হিলালেই থাকতে চান নেইমার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯.৪৭ এএম
  • ১০৯ বার পড়া হয়েছে

ক্যারিয়ারজুড়ে কেবল চোটের সঙ্গেই লড়াই করে যাচ্ছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। বছরখানেক পর চোট কাটিয়ে ফিরে স্বস্তির বার্তা দিলেও ফের চোটাক্রান্ত হয়ে মাঠের বাহিরে আল হিলাল তারকা।

সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর চোটের কারণে হিলালের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। এক প্রকার বেঞ্চে বসেই বেতন পেয়েছেন। এমতাবস্থায় নতুন মৌসুমে সাবেক বার্সা তারকার সঙ্গে চুক্তি বাড়াবে না ক্লাব কর্তৃপক্ষ।

বাতাসে এমন খবর চাওর হওয়ার সঙ্গেই তার শৈশবের ক্লাব সান্তোস এফসি নেইমারকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু ব্রাজিলিয়ান তারকার চাওয়াটা ভিন্ন। আল হিলালের সঙ্গেই চুক্তি বাড়ানোর ইচ্ছা তার।

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। সেই আসরে প্রথমবারের মতো ৪৮টি দল খেলবে। জমজমাট আসর আয়োজনে সৌদি কর্তৃপক্ষও উঠেপড়ে লেগেছে। তার অংশ হিসেবে একটি প্রজেক্ট দেখতে গিয়েছিলেন নেইমার। সেখানে নেইমার বলেছেন, ‘এখানে (সৌদি আরবে) খেলার সুযোগ পাওয়া এবং এমন দেশে বাস করা মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি সবসময়ই বলি এখানে আমি অনেক বেশি সম্মান পেয়েছি।’

নেইমার আরও যোগ করেন, ‘সৌদি আরবের পুরো আয়োজন দেখে আমি আশ্চর্য হয়েছি। বাইরে থেকে আমরা দেশটি সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করি। কিন্তু এখানে আসার পর সেই ধারণা বদলে যাবে, খুবই ইতিবাচক পরিবেশ, যা আমি পছন্দ করি। তাই অন্যদের উচিৎ সৌদি সংস্কৃতি জানা। এখানে থাকতে পেরে আমি এবং আমার পরিবারও অনেক খুশি। ইতিমধ্যে এখানে আসার এক বছর হয়ে গেছে এবং আমি এখানে স্থায়ী।’

নতুন মৌসুমে নেইমারকে সৌদি প্রো লিগের কোনো দলে দেখা যাবে নাকি শৈশবের ক্লাব সান্তোষেই ফিরে যাবেন সেটা সময়ই বলে দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort