সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

হালান্ডের হ্যাটট্রিকে জিতলো ম্যানসিটি

  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৩.২৪ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রোববার রাতে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তারা ৩-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। তিনটি গোলই করেছেন আর্লিং হালান্ড। এটা ছিল প্রিমিয়ার লিগে তার চতুর্থ হ্যাটট্রিক। আর ক্যারিয়ারের ১৬তম। আর এই হ্যাটট্রিকে তিনি পেছনে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগীজ তারকা তার ক্যারিয়ারে প্রিমিয়ার লিগে তিনটি হ্যাটট্রিক করেছিলেন।

ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি করেন হালান্ড। এ সময় কেভিন ডি ব্রুইনের বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান তিনি। তার এই গোলে ভর করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কাই ব্লুজরা।

বিরতির পর ৫০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন হালান্ড। এ সময় উলভারহ্যাম্পটনের গোলরক্ষক রুবেন নেভেস বক্সের মধ্যে ইকলে গুনদোগানকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান বাড়ান নরওয়েজিয়ান স্ট্রাইকার।

আর ৫১ মিনিটের মাথায় উলভসের হোসে সারের ভুলে বল পেয়ে যান রিয়াদ মাহরেজ। তিনি বামদিকে বক্সের মধ্যে বাড়িয়ে দেন হালান্ডকে। সিটির এই স্ট্রাইকার বল জালে জড়ানে ভুলে করেননি। এর মধ্য দিয়ে চলতি প্রিমিয়ার লিগে তার ২৫ গোল পূর্ণ হয়।

বাকি সময়ে আর কোনো গোল না হলে হালান্ডের হ্যাটট্রিকে ভর করে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে ম্যানসিটি। ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। অন্যদিকে দুই ম্যাচ কম খেলা আর্সেনালের সংগ্রহ ৪৭ পয়েন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort