রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

হঠাৎ মিরপুরে এসে সাকিবকে নিয়ে যা বললেন পাপন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১০.২৪ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

মিরপুর স্টেডিয়ামে প্রতিদিনের মতো নেট অনুশীলনে মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান। কিন্তু ঘড়ির কাঁটা ১২টা বাজতেই সংবাদ মাধ্যম কর্মীদের ব্যস্ততা বেড়ে গেল। হঠাৎ করেই হাজির নাজমুল হাসান পাপন। এদিন স্টেডিয়ামে এসে অধিনায়ক, উপস্থিত খেলোয়াড় আর ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে আলাপ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি।

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিবের সঙ্গে একটু বেশি সময় নিয়েই কথা বলতে দেখা গেল পাপনকে। যেখানে আসন্ন এশিয়া কাপের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় দুইজনের। তাদের আলাপ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন। জানালেন, সাকিবের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন তিনি, যা তাকেও আত্মবিশ্বাসী করেছে।
পাপন বলেন, ‘একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সবসময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকাটা জরুরি, মানে জিততে পারব।’

খেলায় আত্মবিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করে পাপন বলেন, ‘হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারব- এ বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে (এশিয়া কাপে) অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে।’
সাকিব-মুশফিক ছাড়াও বাকিদের সঙ্গে যোগাযোগ হয় বলে জানান পাপন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সব বলতে অনেক খেলোয়াড়ের সঙ্গে। সোহানের সঙ্গে হয়, লিটন দাসের সঙ্গে হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort