বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

সৌদি আরব ছেড়ে আবার ইউরোপে যাচ্ছেন বেনজেমা

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৩.২০ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

দুই হাজার বাইশ সালের ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দেন। বছরে ৮৮ মিলিয়ন পাউন্ড চুক্তিতে তিন বছরের জন্য তিনি সৌদির ক্লাবটিতে যান রিয়াল মাদ্রিদ থেকে। সে অনুযায়ী তার চুক্তির মেয়াদ এখনও দুই বছর আছে।

কিন্তু তাতে কি! বেনজেমা আবারও ইউরোপে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। কারণ, মরুর দেশটিতে তিনি সুখী নন। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ও চেলসির তাদের ফিনিশিংয়ে শক্তি বাড়াতে একজন স্ট্রাইকার দরকার। তারাও নজর রাখছে ফরাসি তারকার দিকে। তাইতো সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই তিনি ইউরোপে পাড়ি জমাতে চান।

কিন্তু চেলসি ও আর্সেনালের কি বেনজেমাকে কেনার মতো আর্থিক সামর্থ আছে? তার মতো একজনকে কিনতে গেলে তারা যে আর কোথাও টাকা খরচ করতে পারবে না। এটি মেনেই রিয়ালের সাবেক স্ট্রাইকারকে নিতে ঝুঁকি নিতে হবে।

এদিকে আল-ইত্তিহাদ তাকে ধারে কিংবা স্থায়ীভাবে এই মাসেই ছাড়তে চাচ্ছে না। তাইতো ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার সমঝোতার পথে হাঁটছেন।

আল-আত্তিহাদ গেল মৌসুমে শিরোপা জিতেছিল। তবে এই মৌসুমে সুবিধা করতে পারেনি তারা। বর্তমানে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে তারা আছেন সপ্তম স্থানে। শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে পিছিয়ে আছে ২৫ পয়েন্টে!

আল-ইত্তিহাদে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ২৪ ম্যাচ খেলে বেনজেমা গোল করেছেন ১৫টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort