শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির পাম্প হাউজে অগ্নিকাণ্ড, আহত ৭

  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ২.৫৬ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৭জন।

আহতরা হলেন শাজাহান কবির (৫০), শফি (৬০), সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)।

আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে গোদনাইল এসও এলাকায়।

 

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ১০/১২ টি অকটেন, ডিজেলের পাম্পিং মটর ও ইলেকক্ট্রিক তার পুড়ে গেছে বলে জানা যায়।

 

 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় ৫ জন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্তসাপেক্ষে বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort