রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন দলপতি বাটলার

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৪.৪৪ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

সদ্য সাবেক অধিনায়ক এউইন মরগানের উত্তরসূরি হিসেবে জস বাটলারের নামটাই সবচেয়ে এগিয়ে ছিল। ২০১৫ সাল থেকে মরগানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তার অনুপস্থিতিতে ১৩ ম্যাচে ইংলিশদের নেতৃত্বও দিয়েছেন। শেষ পর্যন্ত তার হাতেই সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে এবং টি-টোয়েন্টি) ইংল্যান্ডের অধিনায়কত্বের গুরুভার তুলে দিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত মঙ্গলবার (২৮ জুন) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মরগান। বাজে ফর্ম আর ভঙ্গুর ফিটনেসের সঙ্গে লড়াই করে আর পেরে উঠছিলেন না ৩৫ বছর বয়সী আয়ারল্যান্ডে জন্ম নেওয়া এই ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটের দুই ফরম্যাটেই ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েই অবসরে গিয়েছেন তিনি। ওয়ানডেতে প্রায় ৭ হাজার রান এবং টি-টোয়েন্টিতে আড়াই হাজারের বেশি রান করেছেন তিনি।

মরগানের উত্তরসূরি হিসেবে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়কত্ব পাওয়া বাটলার আছেন ক্যারিয়ারের সেরা ছন্দে। নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সিরিজের প্রথম ওয়ানডেতে তার ৭০ বলে অপরাজিত ১৬২ রানের ঝড়ো ইনিংসে ভর করেই ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন ইতিহাস রচনা করেছিল ইংল্যান্ড।

২০১১ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় বাটলারের। এখন পর্যন্ত ১৫১ ওয়ানডে খেলে ১০ সেঞ্চুরি এবং ২১ ফিফটিসহ ৪,১২৫ রান করেছেন বাটলার, আর ৮৮ টি-টোয়েন্টি খেলে করেছেন ২,১৪০ রান।

অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত বাটলার নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘এউইন (মরগান) ইংলিশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার কাছ থেকে দায়িত্ব পাওয়াটা সম্মানের। আমি এই চ্যালেঞ্জের জন্য তৈরি।’
আগামী ৭ জুলাই ভারতের বিপক্ষে ঘরের মাঠে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে বাটলারের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort