শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

সাকিবের বিদায় রাঙাতে চান মিরাজ

  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৮.৫২ এএম
  • ১১২ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকা দল ঢাকায় পা রাখবে আগামীকাল। টিম বাংলাদেশের বিপক্ষে এবার তারা খেলবে দুই টেস্টের সিরিজ, যেটি মাঠে গড়াবে ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সবকিছু ঠিকঠাক এগোলে মিরপুরে সিরিজের প্রথম টেস্টটি হবে সাকিব আল হাসানের বিদায়ের মঞ্চ। ঘোষণাটা আগেই দিয়ে রেখেছেন তারকা অলরাউন্ডার।

ম্যাচ দুটি যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, তাই পূর্ণ শক্তির দল নিয়েই আসছে দক্ষিণ আফ্রিকা। টিম বাংলাদেশও লড়বে তাদের সম্ভাব্য সেরা শক্তি নিয়ে। মিরপুরে মঙ্গলবার থেকে তো প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মুশফিক-মুমিনুলরা। যদিও সিরিজের দল এখনও ঘোষণা হয়নি। আজ-কালের মধ্যেই তা হয়ে যাওয়ার কথা। মঙ্গলবারই বৈঠক ছিল নির্বাচক প্যানেলের। দলে কাকে রাখা হবে, কাকে বাদ দেওয়া হবে-সেসবই আলোচনা হয়েছে সেখানে। তবে খেলোয়াড়দের তালিকা বিসিবিতে নির্বাচক কমিটি জমা দিয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে যে দলটা খেলেছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে সেখান থেকে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। সেটি জেনে-বুঝেই কোচিং স্টাফের তত্ত্বাবধানে মুশফিকদের সঙ্গে অনুশীলন করেছেন মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলামরা। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ভারতে হতাশাজনক সফরের দুঃস্মৃতি ভুলে ঘরের মাঠে দল ঘুরে দাঁড়াবে বলেই বিশ^াস তার। এ ছাড়া সিরিজটি যেহেতু সাকিব-বিদায়ের মঞ্চ, সেই মঞ্চকে রঙিন করার সর্বাত্মক চেষ্টাই চালাবে টাইগাররা, মিরাজ সেটিও জানিয়ে রাখলেন।

সাকিব-পরবর্তী যুগে মিরাজকেই তারকা অলরাউন্ডারের উত্তরসূরি ভাবা হচ্ছে। তিনি জানিয়ে দিলেন, বিদায়ি টেস্টে জয় উপহার দিতে চান সাকিবকে, ‘অবশ্যই (জয় উপহার দিতে চাই)। তিনি কিংবদন্তি খেলোয়াড় আর একজন কিংবদন্তি যখন দেশের মাটিতে অবসর নেবেন, এটি নিজের কাছেও অনেক ভালো লাগার ব্যাপার। …আমরা একসঙ্গে অনেক দিন ক্রিকেট খেলেছি। অবশ্যই সবার খারাপ লাগবে। প্রতিটি খেলোয়াড়েরই এমন দিন আসে। আজ হয়তো তিনি অবসর নিচ্ছেন, কাল হয়তো আমি নেব। তবে এটি (সাকিবের অবসর) অবশ্যই বেদনাদায়ক।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকা যেমন সিরিজটাকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে, তেমনি সাকিব-বিদায়ের মঞ্চটাও বাড়তি গুরুত্ব পাচ্ছে টাইগারদের কাছে। মিরাজের বিশ^াস, ভালো কিছুই হবে এবার, ‘এই দুটি টেস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হচ্ছে। আমরা যদি এই দুটি ম্যাচ জিততে পারি তা হলে (পয়েন্ট টেবিলে) ভালো একটা অবস্থানে যেতে পারব।’ ভালো করার জন্য জুতসই প্রস্তুতিকেও বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন মিরাজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort