সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কান তারকা

  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৩.১৬ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে অনুষ্ঠিতটি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ শেষে দু’দল ১-১ সমতায় রয়েছে। সে হিসেবে আগামীকাল (শনিবার) শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত হবে– কাদের হাতে উঠছে সিরিজের ট্রফি। তবে এই ম্যাচে নামার আগে বড়সড় দুঃসংবাদই পেয়েছে সফরকারীরা। কালকের ম্যাচ থেকে ছিটকে গেছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।

নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড। তারা জানায়, তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না মাথিশা পাথিরানা। তিনি বাম পায়ের গ্রেড–ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় ওই ইনজুরিতে পড়েছিলেন পাথিরানা।

এর আগে বিকেলে তার ইনজুরি নিয়ে লঙ্কান ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা জানিয়েছিলেন, ‘পাথিরানাকে (পেসার মাথিশা পাথিরানা) স্ক্যান করানোর জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেলে সে খেলবে কিনা জানা যাবে।’ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে নিজের পুরো বোলিং কোটা পূরণ করতে পারেননি তরুণ এই পেসার। ৩.৪ ওভার করেই তিনি মাঠ ছেড়ে যান। যেখানে ২৮ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন ২১ বছর বয়সী এই তারকা।

এদিকে, আগামীকালের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে লঙ্কান দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তান সিরিজে আম্পায়ারের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করায় তিনি দুই ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন। সবমিলিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী এই লঙ্কান ম্যানেজার, ‘আফগানিস্তান সিরিজের পর এখানেও দলের টপ অর্ডাররা ভালো করছে। আশা করি কালও তারা ঘুরে দাঁড়াবে এবং সিরিজ নিশ্চিত করবে। হাসারাঙ্গা ফিরছে, তার আগমন দলে বাড়তি শক্তি জোগাবে। একইসঙ্গে দিনের বেলা যেহেতু ম্যাচ; ফলে শিশিরও থাকবে না, যাকে সে কাজে লাগাতে পারবে।’

উল্লেখ্য, এর আগে টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস নেই বাংলাদেশের। এই প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। অতীতে দুই দলের মুখোমুখি হওয়া তিনটি সিরিজ এক বা দুই ম্যাচের ছিল। ২০১৩ সালে ঘরের মাঠে একমাত্র টি-টোয়েন্টিতে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort