বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

শুরুতেই রিয়ালকে পেল ডর্টমুন্ড

  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১০.১২ এএম
  • ১১৩ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো গ্রুপপর্ব ছাড়া মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। নতুন নিয়মে অনুষ্ঠিত হতে যাওয়া লিগে দল সংখ্যাও বেড়ে ৩২ থেকে ৩৬ গিয়ে দাঁড়িয়েছে। যেখানে প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে মোট আটটি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। বৃহস্পতিবার মোনাকোয় হওয়া ড্র-তে এমন নিয়মই করে দিয়েছে উয়েফা। তবে অবাক করার বিষয় হচ্ছে, প্রথম রাউন্ডেই গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল ও ডর্টমুন্ডের দ্বৈরথ দেখা যাবে।

ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ এই আসরে এবার গ্রুপপর্ব না থাকায় পয়েন্ট তালিকার শীর্ষ দলগুলো নিয়ে পরবর্তী ধাপের ড্র অনুষ্ঠিত হবে। তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় নাম লেখাবে। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ ম্যাচ খেলে বাকি আটটি জায়গার শূন্যস্থান পূরণ করবে।
ড্র অনুযায়ী প্রথমপর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিভারপুল আর বার্সেলোনা খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী রিয়াল ঘরের মাঠে ডর্টমুন্ড, ইন্টার মিলান, সালসবুর্ক ও স্টুটগাটের বিপক্ষে খেলবে। অন্যদিকে লিভারপুল, আটালান্টা, লিল ও ব্রেস্তের ঘরের মাঠে খেলতে যাবে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার অন্য হেভিওয়েট বার্সেলোনা তাদের ঘরের মাঠে বায়ার্ন, আটালান্টা, ইয়াং বয়েজ ও ব্রেস্তের বিপক্ষে খেলবে।

ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড ও মোনাকোর মাঠে গিয়ে বাকি চার ম্যাচ খেলবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে খেলবে ইন্টার, ক্লাব ব্রুজ, ফেইনুর্ড ও স্পার্টা প্রাহার বিপক্ষে। তাদের অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষরা হলো-পিএসজি, জুভেন্টাস, স্পোর্টিং লিসবন ও স্লেভান ব্রাটিস্লাভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort