বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

লা লিগার মৌসুম সেরা বেলিংহ্যাম

  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪, ১২.২২ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই আলো ছড়াচ্ছেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। রিয়ালের লিগ শিরোপা জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার। সেটার স্বীকৃতিও পেলেন। ২০২৩-২৪ মৌসুমে লা লিগার সেরা খেলোয়াড় হয়েছেন এই উদীয়মান ইংলিশ তারকা।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে ২৮ ম্যাচে ১৯ গোলের পাশাপাশি ৬ গোলে সহায়তা করেছেন বেলিংহ্যাম। এছাড়াও ব্যালন ডি’অর জয়ের দৌড়েও আছেন সময়ের সেরা এই অ্যাটাকিং মিডফিল্ডার। মাঝে অবশ্য কিছুটা ছন্দ না হারালে এই পরিসংখ্যান আরও সমৃদ্ধ হতে পারতো।

লিগ শিরোপা জেতার পর রিয়ালের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। আগামী ১ জুন রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বরুসিয়ার মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচে ডর্টমুন্ডকে হারাতে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্বাদ পাবেন বেলিংহাম। যা তাকে ব্যালন ডি’অর জয়ের পথেও এগিয়ে দেবে আরেক ধাপ।

পুরস্কার জিতে এক ভিডিও বার্তায় বেলিংহ্যাম বলেন, ‘এই ট্রফির জন্য ধন্যবাদ। এটা পাওয়া সম্মানের ব্যাপার। সরাসরি উপস্থিত হতে না পেরে আমি আমি দুঃখিত। এ পুরস্কার আমি আমার সতীর্থ, সব স্টাফ এবং কোচকে উৎসর্গ করতে চাই। সমর্থকদের কথাও বলতে হয়। এটা (রিয়াল) বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবের হয়ে খেলা সব সময় আনন্দের ব্যাপার।’

লা লিগার মৌসুম–সেরা কোচ নির্বাচিত হয়েছেন জিরোনা কোচ মাইকেল। সদ্য শেষ হওয়া মৌসুমে জিরোনাকে নিয়ে রোমাঞ্চকর ফুটবল উপহার দিয়েছেন তিনি। দল শিরোপা না জিতলেও পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে মৌসুম শেষ করেছে। যা তাদের প্রথমবারের মতো নিয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের মঞ্চেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort