শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাশের মাধ্যমে নির্বাচন বন্ধের অপচেষ্টা করা হবে: শামীম ওসমান

  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.২১ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আমার যেতোটুকু মনে হয়, বিএনপি নির্বাচনের ক্ষেত্রে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা গ্রুপ হচ্ছে আম্মা গ্রুপ, যারা খালেদা জিয়াকে বেস করে বিএনপির রাজনীতি করছেন। আরেকটা হচ্ছে লন্ডনে থাকা তারেক জিয়া, তার ফলোয়ার্স। স্বাভাবিক ভাবেই তারেক জিয়া চাচ্ছে নির্বাচনটা যাতে না হয়। কারণ উনি ১৫ই আগস্টের গ্রেনেড হামলাসহ বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত। তারা যদি নির্বাচন করে তাহলে ১৫১ সিট তারা পাবে না।’

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘তাদের সাজানো তত্বাবাধায়ক সরকার ছিলো ২০০৮ এ এবং তখনকার সেনা প্রধান থেকে শুরু করে সবই তাদের ছিলো। সেখানেও কিন্তু তারা মাত্র ২৯টি সিট পেয়েছিলো। ইতিমধ্যে দেশে বেশ কিছু জঙ্গি ধরা পরেছে। আর এ বিষয়ে বিএনপির টপ পর্যায়ের সব নেতা জানবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু এমন কিছু ঘটনা সৃষ্টি করা হবে, যে ঘটনা গুলো ঘটলে একটি রাষ্ট্র; ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। অর্থাৎ প্রচুর লাশ চাই, সেটা আওয়ামী লীগের হোক, সাধারণ মানুষের হোক কিনবা বিএনপিরই হোক। এরকম ভাবে নির্বাচনটাকে বন্ধ করার একটি অপচেষ্টা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, মার্চ-এপ্রিল-মে-জুন এই সময়টায় যারা দেশের ভালো চান তাদের সকলের সচেতন হওয়ার দরকার আছে। কারণ যে জিনিসটা তারা করার চেষ্টা করছে সেটি করলো বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সব দলেই ভালো লোক আছে, বিএনপির মধ্যেও ভালো লোক আছে; আমার মনে হয় এই বিষয়টা তাদেরও দেখা উচিত।’

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত বিন ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, আলীর টেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort