বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

রোহিতের ঝড়ো সেঞ্চুরিতে উড়ে গেলো আফগানিস্তান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১০.২৬ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে আফগানিস্তান বোলারদের এলোমেলো করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ঝড়ো ব্যাটিংয়ে রোহিতের সেঞ্চুরির পর বিরাট কোহলির ফিফটিতে আফগানদের উড়িয়ে দিয়েছে ভারত।

দিল্লিতে টস জিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানিস্তান। তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫ ওভার হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন রোহিত। এক পর্যায়ে রোহিতের রান যখন ৭০ তখন অপর ওপেনার ইশান কিশানের রান ছিল ১০! মাত্র ৬৩ বলে বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন রোহিত। শেষ পর্যন্ত ১৬টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ১৩১ রান করেন এই ডানহাতি ব্যাটার।

ধীরে ধীরে ইশানও হাত খোলেন। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ১৫৬ রান। ৪৭ বলে ৪৭ রান করেন ইশান। দুজনের ফেরার পর আর কোনো উইকেট হারায়নি ভারত। শ্রেয়াশ আইয়্যারকে নিয়ে ম্যাচ শেষ করে আসেন কোহলি। ৫৬ বলে কোহলি ৫৫ ও ২৩ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন ইশান। আফগানদের হয়ে দুটি উইকেট নেন রশিদ খান।

এর আগে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিল আফগানিস্তান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। আজমতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে ১২১ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামল দেন অধিনায়ক হাশমতুল্লাহ শাহীদি। সর্বোচ্চ ৮০ রান আসে তার ব্যাট থেকে।

আজমতুল্লাহ ৬২ রানে সাজঘরে ফেরেন। দুজন ফেরার পর আফগানদের রানের চাকা আবার ধীর হয়ে যায়। মোহাম্মদ নবী ১৯ ও নাজিবুল্লাহ জাদরান ২ রান করে ফিরলে তাদের বিপদ আরও বাড়ে। শেষ দিকে রশিদ খানের ১৬ রানের পর মুজিব উর রহমান ১২ ও নাভিন উল হকের ১০ রানে আড়াইশ পার করে দলটি।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। হার্দিক পান্ডিয়া নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর-কুলদীপ যাদব।

অস্ট্রেলিয়ার পর স্বাগতিক ভারতের এবার শিকার আফগানিস্তান। সামনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ১৪ অক্টোবর আহমেদাবাদে বাবর আজমদের মুখোমুখি হবেন রোহিত-কোহলিরা। অন্যদিকে আফগানিস্তান দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরে মাঠ ছেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort