সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

রেকর্ড গড়ে প্রত্যাবর্তনের গল্প লিখলেন মেসি

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫.১৩ এএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

ক্রমাগত দীর্ঘ হচ্ছিল ইনজুরির সময়টা। বাড়ছিল ভক্তদের অপেক্ষাও। সবুজ ঘাসের গোল বলটাও যেনো মিস করতে শুরু করেছিলো আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। অবশেষে মাঠে ফেরার গানে শুধু সাড়াই দেননি এলএমটেন। ৩৭ বছর বয়সে ইনজুরি থেকে দুই মাস দুই দিন পর ফিরে জোড়া গোলে রিতীমত মাতালেন মঞ্চ, মেজর লিগে রেকর্ড গড়ে পেলেন ম্যাচ সেরার পুরস্কার। ভক্তদের ভাষায়, ‘দ্য কিং ইজ ব্যাক’।
দুইয়ের গল্পে তাল মিলিয়ে ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। সেখান থেকেই উত্থানের গল্প লেখেন লিওনেল মেসি। ২৬ এ প্রথম ৪ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল। গল্পের এখানেই শেষ নয়। যোগ করা সময়ের ৮ মিনিটের মাথায় বন্ধু সুয়ারেজের স্কোরশিটে নাম লেখানোর গোলে করেছেন অ্যাসিস্ট। এবারের উদযাপনটাও ছিল ভিন্ন।

ম্যাচ শেষে লিওনেল মেসি বলেন, সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল।

ফিলাডেলফিয়ার বিপক্ষে দলকে ৩-১ গোলে জয়ের পথে এদিন নতুন এক রেকর্ডও গড়েছেন মেসি। এই ম্যাচের পর মেজর লিগ সকারে ১৯ ম্যাচে মেসির গোল ১৫ এবং অ্যাসিস্টও ১৫টি। যা এমএলএসের ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড। ফিরে আসার অনুভুতিটাও তাই বিশেষ।

লিওনেল মেসি বলেন, ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।

মেসির ফেরা নিয়ে গত দুমাসে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয়েছে মায়ামি কোচ জেরার্দো মার্টিনোকে। অবশেষে ফুলফিট মেসিকে মাঠে পেয়ে দারুন খুশি মায়ামি কোচ। মার্টিনো বলেন, আমি খুবই আনন্দিত যে লিও ম্যাচটা শেষ করে আসতে পেরেছে। ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছে সে। মেসি খুব ভালো অনুভব করছে।

ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারে মেসির ৮৪০তম গোল। সর্বাচ্চ গোলের রেকর্ডে মেসির সামনে আছেন কেবলই একজন, তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort