শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

রুবেলের মৃত্যুতে শোকাহত মাশরাফি-সাকিবরা যা লিখলেন

  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৪.২১ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল আর নেই। প্রায় তিন বছরের বেশি সময় ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল।

এ খবরে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মোশাররফ রুবেলের সতীর্থ সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমরা শোকসন্তপ্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন সবাই।

সৌম্য সরকার লিখেছেন, শান্তিতে থাকুন মোশাররফ হোসেন রুবেল ভাই। তোমাকে মিস করব।

রুবেল ছিলেন মাশরাফি বিন মুর্তজার বন্ধু। তাই শোকাহত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক লিখলেন, ভালো থাকিস বন্ধু।
রুবেলকে দেশের অন্যতম সেরা স্পিনার বলেছেন সাকিব আল হাসান।

ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’

সন্ধ্যায় রুবেলের মৃত্যুসংবাদ জানার পর ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

রুবেলের আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।

খুব বেশি কিছু লেখার ভাষা খুঁজে পাননি শোকাহত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রুবেলের একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন তিনি।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও রুবেলের পরকালীন সুখের জন্য তার আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকাতুর মুশফিকুর রহিম লিখেছেন, খবরটা শুনে সত্যিই মন খারাপ হলো, মোশাররফ রুবেল ভাই। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তার পরিবারের সদস্যদের জন্য। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি দুঃখের দিন। আসুন আমরা সবাই তাকে আমাদের প্রার্থনায় রাখি ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort