মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

ম্যাচ হারলো পিএসজি

  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৫৭ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

চোটের কারণে নেই দলের বড় তারকা লিওনেল মেসি ও কিলিয়ানে এমবাপ্পে। তাদের ছাড়াই দুই ম্যাচ পর মোনাকোর কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে ক্রিস্তফ গালতিয়েরের দলকে। লিগ ওয়ানের ম্যাচে শনিবার মোনাকো ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজিকে।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দেয় মোনাকো। একের পর এক আক্রমণ করে তিনটি গোলই প্রথমার্ধে তুলে নেয়। মেসি- এমবাপ্পে খেলেননি। তবে আরেক তারকা নেইমার খেললেও দলকে সেভাবে উজ্জীবিত করতে পারেননি। আর গোলকিপার দোনারুম্মা কয়েকটি সুযোগ নস্যাৎ না করলে হারের ব্যবধান আরও বাড়তে পারতো।

ম্যাচ ঘড়ির ৪ মিনিটে এগিয়ে যায় মোনাকো। বক্সে জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করেন রাশিয়ার আলেকসান্দার গোলোভিন।

চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ক্রেপিন দিয়াতার এসিস্টে কোনাকুনি শটে জালে পাঠান উইসাম বেন ইয়েদের।

৩৯ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পিএসজি। ব্যবধানও কমায়। বের্নাতের পাসে ফাঁকায় পেয়ে জালে জড়িয়ে দেন মিডফিল্ডার এমেরি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বেন ইয়েদেরের আবারও গোল করে পিএসজিকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেয়। সতীর্থের পাসে বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার।

বিরতির পরও মোনাকোর দাপট চলে। কিন্তু গোল ব্যবধান আর বাড়েনি।

২৩ ম্যাচে তৃতীয় হারে পিএসজি ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোনাকো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort