শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

মৌ বউদি হয়ে ঝড় তুললেন মনামী!

  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১, ৪.৫২ এএম
  • ৬৪৫ বার পড়া হয়েছে

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। টিভি সিরিয়াল দিয়ে মাত্র ১৭ বছর বয়সেই অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। এরপর সিনেমায়ও কাজ করেছেন। সর্বশেষ তিনি নাম লিখিয়েছেন ওয়েব দুনিয়ায়। অভিনয় করেছেন একটি ওয়েব সিরিজে।

কলকাতার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ব্যানারে নির্মিত সিরিজটির নাম ‘মৌচাক’। দিন কয়েক আগেই এটি মুক্তি পেয়েছে। এখানে বেশ খোলামেলা রূপেই দেখা দিয়েছেন মনামী।

 

এই ওয়েব সিরিজে মনামীর চরিত্রের নাম মৌ বউদি। সেই মৌ ইতোমধ্যে ঝড় তুলেছে দর্শকদের হৃদয়ে। তার শরীরী আবেদনে কুপোকাত ভক্তরা। অবশ্য এমন খোলামেলা চরিত্রে অভিনয়ের জন্য সমালোচনাও সহ্য করতে হচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়ায় তার পোস্টের কমেন্ট বক্সে চোখ রাখলেই সেটার প্রমাণ মেলে।

তবে মনামী এসবে পাত্তা দিচ্ছেন না। তিনি বলেছেন, ‘মৌ একটা নতুন চরিত্র। এ রূপে আমাকে আগে দেখা যায়নি। আমার মতে, এটাই আমার করা সবচেয়ে সাহসী চরিত্র’।

উল্লেখ্য, বউদি নিয়ে এর আগেও হইচই-তে সিরিজ নির্মিত হয়েছে। ‘দুপুর ঠাকুরপো’ নামের সেই সিরিজ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিলো। ওই সিরিজের দুই সিজনে উমা বউদি ও ঝুমা বউদি রূপে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি ও মোনালিসা। এবার সেই বউদি-দের তালিকায় যুক্ত হলো মনামীর নামও।

প্রসঙ্গত, মনামী ঘোষ সর্বশেষ অভিনয় করেছেন ‘বেলা শুরু’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। সিনেমাটি নির্মিত হয়েছে দর্শকনন্দিত ‘বেলা শেষে’-এর সিক্যুয়েল হিসেবে। করোনা মহামারির কারণে সিনেমাটির মুক্তি আটকে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort