রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

মেহেদী-রিশাদকে নিউ জিল্যান্ড নিচ্ছে না বিসিবি

  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪৩ এএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যাচ্ছেন না বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাইয়ে থাকা শেখ মেহেদী হাসান ও রিশাদ হাসান। তবে স্ট্যান্ডবাইয়ে থাকা সৌম্য সরকার ও শরিফুল ইসলাম যাবেন কিউইদের দেশে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) আরব আমিরাত থেকে ফিরে একদিনের বিশ্রাম শেষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিউ জিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল। সেখানে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে টিম ম্যানেজম্যান্ট। বলা হয়েছে, স্ট্যান্ডবাই থেকে শেখ মেহেদী ও রিশাদ দলের সঙ্গে যাচ্ছেন না। তবে সৌম্য সরকার ও শরিফুল ইসলাম যাবেন।

সর্বশেষ দুবাই সিরিজে থাকলেও রিশাদ এবার যাচ্ছেন না। এশিয়া কাপেও দলের সঙ্গে ছিলেন এই লেগ স্পিনার। তবে শেখ মেহেদী দুবাইতেও যাননি, এবারও যাচ্ছেন না। তাদের না নেওয়ার কোনও কারণে বলেনি টিম ম্যানেজম্যান্ট।

আগামী ৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার মুখোমুখি হবে। ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে তিন জাতির এই সিরিজ।

নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ সরাসরি অস্ট্রেলিয়া চলে যাবে। ২৪ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, সৌম্য সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort