সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

মালয়েশিয়াকে ৬-০ গোলে হারাল বাংলার মেয়েরা

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২, ৪.০৫ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

১৪ জুন এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভুইয়ারা কুয়ালামাপুরে ১-৪ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিলেন। নয় দিন পর কুয়ালালামপুরের সেই হারের প্রতিশোধ সাবিনারা নিয়েছেন কমলাপুর স্টেডিয়ামে। বাংলাদেশ নারী ফুটবল দল ৬-০ গোলে মালয়েশিয়াকে হারিয়েছে।

র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ এগিয়ে মালয়েশিয়া। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশের সঙ্গে কোনো সময় পেরে উঠেনি সফরকারীরা। প্রথমার্ধে ৪-০ গোলের লীড বাংলাদেশকে জয়ের ভিত রচনা করে দেয়৷ দ্বিতীয়ার্ধে কৃষ্ণা রাণী সরকার ও মনিকা চাকমার গোলে বাংলাদেশ ৬-০ গোলের বড় জয় পায়। ডিফেন্ডার আখি খাতুন জোড়া গোল,অধিনায়ক সাবিনা, স্বপ্না, কৃষ্ণা ও মনিকা একটি করে গোল করেন। বাংলাদেশের গোলরক্ষককে কোনো পরীক্ষাই পড়তে হয়নি সেই অর্থে।

ম্যাচের নয় মিনিটে কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি আনন্দে নেচে উঠে। কর্ণার থেকে ডিফেন্ডার আখি গোল করেন। ২৫ মিনিটে অধিনায়ক সাবিনা গোল করেন৷ ৩৬ মিনিটে গোল করান অধিনায়ক সাবিনা। শর্ট কনার থেকে সাবিনার ক্রস বক্সে আঁখি খাতুনের পায়ের সামনে পড়ে৷ গোললাইনের সামনে পাওয়া বলে প্লেসিং করতে ভুল করেননি আঁখি।

৪২ মিনিটে আরেকটি শর্ট কর্নার নেয় বাংলাদেশ। সাবিনার নেয়া শট মালয়েশিয়ার ক্রসবারের উপরে লেগে বাইরে যায়৷ তিন মিনিট পর সাবিনার বাড়ানো বলে স্বপ্না প্লেসিংয়ে গোল করেন৷ ৪-০ গোলের ব্যবধান নিয়ে দুই দল বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে মালয়েশিয়া ম্যাচে ফেরার তেমন চেষ্টা করতে পারেনি৷ বাংলাদেশের অর্ধে বল সেভাবে নিতেই পারেনি৷ স্বাগতিক দল দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে। ৬৭ মিনিটে মনিকা ও ৭৪ মিনিটে কৃষ্ণা গোল করেন। দুই ম্যাচ প্রীতি ম্যাচের দ্বিতীয় ম্যাচটি ২৬ জুন অনুষ্ঠিত হবে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort