শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

মাদকমুক্ত সমাজ ও উন্নয়নের পূর্বশর্ত সৎ নেতৃত্ব: এমপি আল আমিন

  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১.৪০ এএম
  • ৫৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠন ও টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব। তিনি তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করেন।

শুক্রবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের জয়নগরপাড় এলাকায় আলীরটেক যুব সমাজের উদ্যোগে আয়োজিত সিজন-১ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. এ. আজিজ। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আলীরটেক ইউনিয়নের বিভিন্ন নাগরিক সমস্যা, চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নকে নারায়ণগঞ্জ শহরের সঙ্গে সংযুক্ত করতে নদীর ওপর সেতু নির্মাণের অগ্রগতির বিষয়েও কথা বলেন।

তিনি আরও বলেন, “জনপ্রতিনিধিরা যদি সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে উন্নয়নের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। দুর্নীতি ও অসততা উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়।”

অনুষ্ঠান শেষে এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort