শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

ভারতের দল ঘোষণা: ফিরলেন কোহলি-পন্ত, আয়ার বাদ

  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪.০৬ এএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ রোববার (০৮ সেপ্টেম্বর) রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

যথারীতি দলকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। প্রথম টেস্টের দলে ফিরেছেন বিরাট কোহলিম জাসপ্রিত বুমরাহ ও ঋষভ পন্ত। তবে বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার। সদ্য সমাপ্ত দলীপ ট্রফিতে রান পেলেও তাকে দলে জায়গা দেননি নির্বাচকরা।

তবে দলে চমক হিসেবে আছেন যশ দয়াল। বেঙ্গালুরুর এই তারকা আইপিএলে দারুণ করেছিলেন। এছাড়া সদ্য সমাপ্ত দলীপ ট্রফির প্রথম রাউন্ডেও বল হাতে ভালো করেছেন। দুই ইনিংসে নিয়েছেন ৯ উইকেট। সে কারণেই মূলত তাকে রাখা হয়েছে টেস্ট দলে।

অবশ্য ভারত তাদের কোর ব্যাটিং ইউনিটে কোনো পরিবর্তন আনেনি। যে ব্যাটিং ইউনিট নিয়ে তারা ইংল্যান্ড সফর করেছিল সেটা একইরকম রয়েছে। তবে ধারনা করা হচ্ছিল লোকেশ রাহুল হয়তো থাকবেন না দলে। কিন্তু নতুন কোচ গৌতম গম্ভীর তার উপর পূর্ণ আস্থা রেখেছেন। তরুণ তুর্কি সরফরাজ খানও জায়গা পেয়েছেন দলে। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছিলেন তিনি। তাই এবারও ডাক পেয়েছেন দলে।

বোলিং ইউনিটেও কোনো পরিবর্তন আসেনি। সেটাও রয়েছে অক্ষত। রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব আছেন স্পিন বোলিং আক্রমণে। আর পেস বোলিংয়ে আছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ ও যশ দয়াল।

বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর খেলেননি। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে তিনি মাঠে ফিরবেন। তাকে পাওয়াটা ভারতের জন্য বিরাট সুবিধার।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ ও যশ দয়াল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort