সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ব্যাংকে নোটে মেসির ছবি, ম্যানেজার জানালেন সত্য নয়

  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৩.২০ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপ জয়ের তিনদিনের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় আর্জেন্টিনার ১০০০ পেসোর নোটের একপাশে লিওনেল মেসির ছবি, অন্যপাশে কোপা আমেরিকা জয়ের গ্রুপ ছবি।

এল ফিয়ানসিয়েরোর বরাত দিয়ে ব্রিটেনের দ্য সান ও ডেইলি মেইল প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মেসিকে বিশেষ সম্মান জানানোর জন্য আর্জেন্টিনার ব্যাংক নোটে মেসির ছবি যুক্ত করার সুপারিশ করেছে দেশটির ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি। মূলত ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের মতো বড় জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতেই তারা এই সুপারিশ করে।

কিন্তু এক সপ্তাহের মাথায় জানা গেল এই খবর সত্য নয়। এ বিষয়ে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ ম্যানেজার ফার্নান্দো আলোনসোকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এই বিষয়টা সত্য নয়। এ বিষয়ে ব্যাংক ম্যানেজমেন্ট কিছুই জানে না এবং এমন কোনো পরিকল্পনা এখনো হয়নি।’

ফ্যাক্ট চেক ওয়েবসাইটগুলো জানাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংক নোটে মেসির যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এডিট করে তৈরি করা ছবি। এই ছবিরও কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, গেল রোববার (১৮ ডিসেম্বর, ২০২২) ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পালা ঘুচিয়েছেন লিওনেল মেসি। তার জাদুকরী পায়ের ছোঁয়ায় তিন যুগ পর আর্জেন্টিনা জিতে বিশ্বকাপ। তিনি হন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। জিতেন গোল্ডেন বল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort