শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃদ্ধাকে হত্যা করে লুট, পুলিশের কাছে রহস্যজনক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.০৮ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

ফতুল্লার তল্লায় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্নালংকার লুট করার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঘটনার দুই দিন পরে নিহতের মেয়ে নাছরিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

নিহত বৃদ্ধার নাম আয়েশা বেগম (৬১)। তিনি ফতুল্লা মডেল থানার তল্লা গ্রীন রোডস্থ মৃত জহির খানের স্ত্রী। এর আগে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার পশ্চিম তল্লা গ্রীণরোড এলাকায় এঘটনা ঘটেছে।

মামলায় উল্লেখ করা হয়, নাছরিনের (৪৭) স্বামী উজ্জল বাহরাইন প্রবাসে থাকাকালীন মৃত্যুবরন করেছে। তার দুই ছেলে বাহরাইন প্রবাসে থাকেন। ছোট ছেলে ও তার স্ত্রী এবং বৃদ্ধা মা আয়শাসহ প্রবাসে থাকা দুই ছেলের স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাসায় বসবাস করেন। গত সোমবার বাসার সকলেই বেড়াতে যায় এবং বৃদ্ধা আয়শা একাই বাসায় ছিলেন। সে বিকেল সাড়ে ৩টায় এক আত্নীয়ের বাড়ীতে তালিমে যান। রাত সাড়ে ৯টায় নাছরিন বাসায় ফিরে দেখেন তার মা আয়শাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েগেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরন করেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু জানান, এই হত্যাকান্ডটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশের পাশাপাশি পিবিআই তদন্ত করছে। আশা করি দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort