সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৫৮ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বৈশ্বিক ইভেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশিরভাগ সময় খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিরিজ, প্রস্তুতি ম্যাচ বা অনুশীলন পর্বের আয়োজন করে। অনুশীলনে কোনো ঘাটতির সুযোগ রাখে না বিসিবি। এবারও ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেভাবে যাচ্ছি, সামনে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলব। এখন তো বিপিএল চলছে। এর পর আমরা পরিকল্পনা করছি, যুক্তরাষ্ট্র দলের সঙ্গে আমরা সেখানে তিন ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের অনুশীলন ও প্রস্তুতির মধ্যেই পড়ে।’

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের চার ম্যাচের প্রথম দুটি হবে যুক্তরাষ্ট্রে। পরের দুটি ওয়েস্ট ইন্ডিজে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। পরের দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort