শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

বার্জারের শুভেচ্ছাদূত হলেন জয়া আহসান

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৪.১৩ এএম
  • ৭৫৩ বার পড়া হয়েছে

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) নতুন প্রোডাক্ট লাক্সারি সিল্ক পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি জয়া আহসান ও প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আগামী ২ বছরের জন্য বার্জারের লাক্সারি সিল্ক পণ্যের বিভিন্ন ক্যাম্পেইন, এনগেজমেন্ট সেশন ও অন্যান্য প্রচারণামূলক কাজে সম্পৃক্ত থাকবেন জয়া।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নাওয়াজ এবং ইউনিট্রেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিয়েটিভ চিফ মুনির আহমেদ খান।
তাদের প্রত্যাশা, জয়া আহসান যুক্ত হওয়ার ফলে বার্জারের লাক্সারি সিল্ক পণ্যগুলো এখন ক্রেতাদের কাছে আরও ভালো আবেদন তৈরি করতে পারবে।

জয়া আহসানও এ নিয়ে বেশ উচ্ছসিত। তিনি বলেন, ‘বার্জার দেশের অন্যতম কয়েকটি ব্র্যান্ডের মধ্যে একটি, যে ব্র্যান্ডকে মানুষের কাছে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। এমন একটি স্বীকৃত ও ভালোবাসার ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আশা করি এটি আমাকে ভক্তদের সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে অবদান রাখবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort