রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

বাইডেনকে হোয়াইট হাউজে ঢুকতে দিতে চাননি ট্রাম্প: সিএনএন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৬.১৬ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হেরে যান। সেবার প্রেসিডেন্ট হন জো বাইডেন।

গণমাধ্যম সিএনএন জানিয়েছে, নির্বাচনে হারার কয়েকদিন পর ট্রাম্প তার এক সহকর্মীকে বলেছিলেন, জো বাইডেনকে তিনি হোয়াইট হাউজে ঢুকতে দেবেন না। তিনিই হোয়াইট হাউজে থাকবেন।

হোয়াইট হাউজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হাবারম্যানের একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। সেই বইয়ে এগুলো উল্লেখ আছে বলে জানিয়েছে সিএনএন।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিক হাবারম্যান তার বইয়ে লিখেছেন, ট্রাম্প তার এক সহকর্মীকে বলেছেন, আমি হোয়াইট হাউজ ছেড়ে বের হচ্ছি না। আমরা কখনো যাবো না।

ট্রাম্প আরেকজনকে বলেন, কিভাবে তুমি ছেড়ে চলে যাবে যখন তুমি নির্বাচনে জয় পেয়েছ।

ট্রাম্পের হোয়াইট হাউজ ছাড়তে অস্বীকৃতি জানানো এবং সেখানে বাইডেনকে ঢুকতে না দেওয়ার ইচ্ছার বিষয়টি এর আগে কখনো প্রকাশিত হয়নি।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকের লেখা বইয়ের মাধ্যমে এবারই প্রথমবার প্রকাশ্যে আসছে বিষয়টি। এর মাধ্যমে জানা যাচ্ছে, নির্বাচনে হারার পর কেমন পরিস্থিতি সৃষ্টি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

‘কনফিডেন্স ম্যান: মেকিং অব ডোনাল্ড ট্রাম্প এন্ড ব্রেকিং অব আমেরিকা’ শিরোনামে বইটি লিখেছেন ম্যাগি হাবারম্যান। ২০১৬ সাল থেকে ট্রাম্পের নির্বাচনকালীন ক্যাম্পেইনসহ সবকিছুর ওপর নজর রাখতে শুরু করেন নিউইয়র্ক টাইমসের এ সাংবাদিক।

তিনি প্রায়ই ট্রাম্পকে নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করতেন। যেগুলো নিয়ে তাকে রোষানলে পড়তে হতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort