মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২.৫৬ এএম
  • ০ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের জাহানগীরের ছেলে মো. আমির হামজা (৫), মান্নানের স্ত্রী মোছা. কাজল রেখা (৪৪), মস্তাফিজুরের স্ত্রী মোছা. জান্নাতুন (৩২), নারায়ণের ছেলে শ্রী তপন (৪০) এবং সেলিম মণ্ডলের স্ত্রী মোছা. রোজিনা (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৪টার দিকে হঠাৎ একটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে এবং একে একে পাঁচজনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে র‍্যাবিস ভ্যাকসিন ও র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন (আরআইজি) প্রয়োগ করা হয়।

অবস্থার গুরুত্ব বিবেচনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে জান্নাতুন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি র‍্যাবিস ভ্যাকসিন ও আরআইজি দেওয়া হয়েছে। তবে এ ধরনের কামড় থেকে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যাধি (ইনফেকশাস ডিজিজ) ওয়ার্ডে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort