
নিজস্ব প্রতিনিধি- ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকার মৃত সুরেশ চন্ত্র মন্ডলের পুত্র রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ উঠে এসেছে।
ভুক্তভোগী প্রদীপ চন্দ্র মন্ডলের ভাষ্যমতে জানা যায় যে, তার বড় ভাই রবীন্দ্রচন্দ মন্ডল আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগ নেতা মীরুর ছত্রছায়ায় থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রভাব বিস্তার করতো।সেই সময় সে আমাকেও ছাড় দেয়নি। আমার পৈতৃক জমি থেকে আমাকে বঞ্চিত করে নিজের দখলে নিয়ে যায় এবং আমাকে বাসা থেকে বের করে দেয়।শুধু তাই নয় সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।বর্তমানে সেই মামলা থেকে আমি অব্যহতি পেলেও আমার পৈতৃক জমি থেকে বঞ্চিত রয়েছি।
আমি আমার পৈতৃক জমি ফিরে পেতে ন্যায় বিচারের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছি।