মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২.৫৮ এএম
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা জুড়ে সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যুতের খুঁটিতে অবৈধভাবে ডিস ও ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগের তার ঝুলিয়ে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি অসাধু চক্র। এর ফলে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি আশেপাশের বসতবাড়ি ও সাধারণ মানুষ চরম অগ্নিকাণ্ডের ঝুঁকিতে দিন কাটাচ্ছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় এই অবৈধ সংযোগের ভয়াবহ চিত্র দেখা গেছে।
​সরেজমিনে গলাচিপা ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে অসংখ্য ওয়াইফাই ও ডিসের কালো তারের জঞ্জাল তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের সাথেই এসব তার জড়িয়ে আছে, যা থেকে যেকোনো মুহূর্তে শর্টসার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারের এই জটলার কারণে খুঁটির পাশের বাসাবাড়িগুলো সবসময় আতঙ্কে থাকে। ঝড়-বৃষ্টি বা সামান্য স্পার্কিং হলেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
​নাম প্রকাশে অনিচ্ছুক গলাচিপার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের বাড়ির একদম গা ঘেঁষে বিদ্যুতের খুঁটি। সেই খুঁটিতে শত শত ডিস আর ওয়াইফাইয়ের তার পেঁচিয়ে রাখা হয়েছে। মাঝেমধ্যেই তার থেকে আগুনের ফুলকি দেখা যায়। পরিবার নিয়ে সবসময় মৃত্যুভয়ে থাকি, কিন্তু প্রতিবাদ করলে ব্যবসায়ীদের রোষানলে পড়তে হয়।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort