
স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রুদ্র টিভি ও দৈনিক রুদ্র খবর ২৪-এর সম্পাদক ডেন্টিস্ট মোঃ হাফিজুল ইসলাম তালুকদার। সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় বয়োবৃদ্ধ মানুষের মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগে তাঁদের মাঝে রাতের খাবার বিতরণ করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রায় ৪০ থেকে ৫০ জন অসহায় মানুষের হাতে এক প্যাকেট করে বিরিয়ানি ও একটি করে পানির বোতল তুলে দেওয়া হয়।
প্রথমে শহরের জল্লারপাড় লেকের পাশে অবস্থানরত পথশিশু ও বয়োবৃদ্ধদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে জিমখানা লেকপাড় এবং মাজারের আশপাশে অবস্থানরত অসহায় মানুষের কাছেও পৌঁছে দেওয়া হয় রাতের খাবার।
জানা যায়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সম্পাদক এম এইচ তালুকদার ব্যক্তিগত উদ্যোগে মাসে এক থেকে দুইবার এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।
এ বিষয়ে এম এইচ তালুকদার বলেন, “এ ধরনের আয়োজন করতে আমার অনেক ভালো লাগে। পথশিশুদের হাতে খাবার তুলে দিতে পারলে আমি এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করি। অনেক শিশু সারাদিন রোদে-ধুলায় কাটায়, অনেক সময় রাতে খাবার না পেয়েই ঘুমিয়ে পড়ে। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারাটাই আমার কাছে অনেক বড় আনন্দ। আমি বিশ্বাস করি, মানুষের জন্য কিছু করতে পারার মধ্যেই প্রকৃত প্রশান্তি।”
এ সময় তাঁর সঙ্গে মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভি পরিবারের সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন সহ-সম্পাদক ডা. মোঃ মোতাহার হোসেন, স্টাফ রিপোর্টার মোঃ শামীম হোসেন, লাবনী আক্তার, রফিকুল ইসলাম ও মোঃ আব্দুল্লাহ।
দৈনিক রুদ্র খবরের সহ-সম্পাদক ডা. মোঃ মোতাহার হোসেন বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন কার্যক্রমে পাশে থাকার চেষ্টা করব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।”
মানবিক সমাজ গঠনে সবার এগিয়ে আসা প্রয়োজন
সমাজের প্রতিটি মানুষেরই দায়িত্ব রয়েছে অসহায়, ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর। মানবিক কাজ করার জন্য সব সময় বড় অর্থ কিংবা বিশাল আয়োজনের প্রয়োজন হয় না। সামান্য সহযোগিতাও একজন ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
এম এইচ তালুকদারের এমন উদ্যোগ সমাজের অন্য সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেওয়া শুধু সহযোগিতা নয়, এটি মানবিকতার প্রকৃত পরিচয়।