সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

বাংলাদেশের বিপক্ষে একাদশে পরিবর্তন আনলো পাকিস্তান

  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৪ এএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

ম‌্যাচের আগের দিন একাদশ ঘোষণা দেওয়ার রীতি চালু করেছে পাকিস্তান। ক্রিকেটারদের নির্ভার রাখতে আগে থেকে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে।

এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম‌্যাচে আগের দিন একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। এবার বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগেও সেটি করল তারা। ভারতের বিপক্ষে ম‌্যাচ থেকে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজের জায়গায় দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

দুই বছর পর ওয়ানডে দলে ফিরে এবার একাদশে জায়গা করে নিলেন ফাহিম। এর আগে ৩২ ওয়ানডে খেললেও এবার বাংলাদেশের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশের একাদশেও নিশ্চিতভাবে একটি পরিবর্তন আসবে। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া নাজমুল হোসেন শান্ত হ‌্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেছেন। তার পরিবর্তে লিটনকে একাদশে দেখা যাবে তা মোটামুটি নিশ্চিত।

আগের দুই ম্যাচে ৮৯ ও ১০৪ রান করা শান্ত দারুণ ফর্মে ছিলেন। তাকে হারানো নিশ্চিতভাবেই বাংলাদেশের জন‌্য বড় ধাক্কা। বাংলাদেশ অবশ‌্য পাকিস্তানের পথে হাঁটছে না। ম‌্যাচের সময়ই ঘোষণা করবে একাদশ।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান একাদশ

ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort