বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

বদলানো হলো ভারত সিরিজে বাংলাদেশের ম্যাচ ভেন্যু

  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৯.০৪ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বর্তমানে লাহোরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল। ২১ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচের পর বাংলাদেশ দল চলে যাবে করাচিতে। ন্যাশনাল স্টেডিয়ামে পরের ম্যাচ আগস্টের ৩০ তারিখ থেকে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশের সামনে বিশ্রামের খুব একটা সুযোগ নেই। উড়াল দিতে হবে ভারতে। যেখানে দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। সেই সিরিজেরই এক টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু বদল করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। একইসঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ম্যাচেও আসছে বদল।

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ অক্টোবর হিমাচল প্রদেশের ধর্মশালায় হওয়ার কথা ছিল। সেটি হবে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। ধর্মশালায় বর্তমানে ড্রেসিংরুম সংস্কার করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যে কারণে বদলানো হয়েছে ম্যাচের ভেন্যু। গ্বালিয়রে মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে হবে খেলা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ম্যাচের ১৪ বছর পরে আবার এই স্টেডিয়ামে হবে খেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort