শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৩.৫৫ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

ফতুল্লায় সড়ক পথে ডাকাতির প্রস্ততিকালে ডাকাত দলের চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে একটি রামদা, একটি কিরিচ, একটি চাইনিজ কুড়াল ও একটি দেশীয় কুড়াল।

 

বৃহস্পতিবার (৮ জুন) মধ্যরাতে ফতুল্লার ভোলাইল মিস্টি দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- দেওভোগ আদর্শ নগরের হামিদা বেগমের ভাড়াটিয়া রাজু আহম্মদের পুত্র রাহাতুল ইসলাম রিয়াদ (২০), একই এলাকার জিহাদ মিয়ার ভাড়াটিয়া মো. ওয়াদুদ মিয়ার পুত্র মেহেদী (১৯), দেওভোগ মাদ্রাসার জাকিরের পুত্র শান্ত (২২) ও বক্তবলী বৈদ্যনগরের জুয়েলের পুত্র আপন হোসেন (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত তিনটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলাইল মিস্টির দোকানের সামনের ফাঁকা জায়গায় ১০-১২ জন ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে।

তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফাহিম (২৫), সোহাগ (২২) সহ ডাকাত দলের অপর সদস্যরা।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম জানায়, পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছ। ডাকাত দলের পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort