শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় চাঁদা আদায়ের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.১২ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে

ফতুল্লা অটোরিক্সা থেকে চাঁদা আদায়ের অভিযোগে মোঃ রাজু(৩৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জের মোঃ রানা(২৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজী মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পঞ্চবটী রোড এলাকায় প্রতিটি অটোরিক্সা থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলো। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এবং বিকেল চারটার দিকপ বাদী তার অটোরিক্সা নিয়ে পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকায় গেলে অটোরিক্সা চাঁদা বাবদ জোড় করে একশত করে মোট দুইশত টাকা নিয়ে যায়।

পরবর্তীতে সন্ধ্যা অনুমান ৬ টার সময় পঞ্চবটি বাসস্ট্যান্ড এলাকায় পুনরায় টিপ মারার জন্য গেলে অভিযুক্ত আসামীরা বাদীর নিকট থেকে ১ শত টাকা দাবী করে। বাদী টাকা প্রদানে অস্বীকার করলে অভিযুক্তরা তাকে মারধর করে সাথে থাকা ৯ শত ৭০ টাকা জোড় পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেজাউল করিম জানায়, মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী রাজু কে শুক্রবার ভোর সকালে পঞ্চবটী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort